৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৮৯৬ প্রার্থী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩০০ সংসদীয় আসনে ১ হাজার ৮৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার রাতে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান।
তিনি জানান, ২৭টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৩৪৭ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে নির্বাচনে বৈধ প্রার্থির সংখ্যা ১ হাজার ৮৯৬ জন।
জাহাংগীর আলম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ হাজার ৭১৬ জন প্রার্থী। রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাচাইয়ে বাতিল হয়েছে ৭৩১ জনের প্রার্থিতা। নির্বাচন কমিশনে আপিল জমা পড়ে ৫৬০টি। এর মধ্যে মঞ্জুর হয়েছে ২৮৬ টি। নামঞ্জুর হয়েছে ২৭৪ টি।
তিনি আরও বলেন, আজ প্রত্যাহারের শেষ দিনে ৩৪৭টি প্রার্থিতা প্রত্যাহার হয়েছে। এ ছাড়া আরপিও ১৬ এর ২ অনুচ্ছেদ অনুযায়ী ৫টি স্থগিত রয়েছে।
এদিকে গণতন্ত্রী পার্টি নির্বাচন থেকে সরে যাওয়ায় এবারের নির্বাচনে ২৭টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে বলেও জানান তিনি।
Masum / Masum
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ
দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই -- সমাজকল্যাণ মন্ত্রী
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ