ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬

দেওদীঘিতে ইসলামিক মিশন স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন - ধর্ম উপদেষ্টা


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৭-১-২০২৬ দুপুর ৪:৩৯

দেওদীঘিতে ইসলামিক মিশন স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি আজ সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এঁওচিয়া ইউনিয়নের কেন্দ্রস্থলে এ স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক মিশন বিভাগের অধীনে এ স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হচ্ছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার। মাদার্শা, এওচিয়া, কাঞ্চনাসহ সংলগ্ন এলাকার কোনো নারীর গর্ভকালীন সেবা, নিরাপদ ডেলিভারি  কিংবা শিশু ও বযস্কদের তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা প্রদানের কোনো ব্যবস্থা নেই। সে বিবেচনায় এ এলাকার মিলনকেন্দ্র হিসেবে বিবেচিত দেওদীঘিতে ইসলামিক মিশন সেন্টার স্থাপন করা হচ্ছে। অবকাঠামো নির্মাণের জন্য পাঁচকোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ভবন নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষে কার্যাদেশ দেওয়া হবে এবং দ্রুততম সময়ে ভবন নির্মাণ শুরু হবে।

ইসলামিক মিশনের বৈশিষ্ট্যসমূহ তুলে ধরে উপদেষ্টা বলেন, এ হাসপাতালে একজন এমবিবিএস ডাক্তার, এজজন নার্স, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ও একজন কম্পাউন্ডার থাকবে। পর্যাপ্ত ওষুধের সরবরাহ করা হবে। মাত্র ১০ টাকার বিনিময়ে চিকিৎসকের কাছ থেকে ব্যবস্থাপত্র পাওয়া যাবে। এখানে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র থাকবে। এছাড়া, এ মিশনের অধীনে চতুর্দিকে ১০টি মসজিদে সকালে কুরআন শিক্ষা দেওয়া হবে। এখানে একটি মাতৃসদন স্থাপনের পরিকল্পনা কথা জানান উপদেষ্টা।

ড. খালিদ বলেন, আগামী মাসে নির্বাচন, যারা নির্বাচিত হবেন তাদের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করব। আমি রাষ্ট্রীয় দায়িত্বে না থাকলেও আমার হাতে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের( স্বাস্থ্যকেন্দ্র) উন্নয়নে আজীবন চেষ্টা করে যাব। তিনি গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়ার অনুরোধ জানান। হ্যাঁ ভোটে সীল মারলে পরিবর্তন আসবে।

ড. খালিদ আরো বলেন, যতদিন দায়িত্বে ছিলাম রাত-দিন পরিশ্রম করেছি। গত ১৮ মাসে দায়িত্ব পালনকালে গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন উপদেষ্টা। তিনি হাসপাতালটিকে পূর্ণতা দানে সকলের দোয়া কামনা করেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ইফার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরকার সরোয়ার আলম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ তৌহিদুল আনোয়ার ও উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান বক্তৃতা করেন।

পরে উপদেষ্টা উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগরে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বোর্ড হতে দেয় দুস্থ-অসহায় ব্যক্তিদের মাঝে যাকাতের চেক তুলে দেন। এছাড়া, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা মাস্তুল ফাউন্ডেশনের আয়োজনে স্বাবলম্বী প্রকল্পের অধীনে নির্বাচিত ব্যক্তিদের মধ্যে ছাগল বিতরণ করেন।

শেষে উপদেষ্টা নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ, পথশু চ্যারিটেবল ফাউন্ডেশনের সহযোগিতায় এলাকার শীতার্ত গরীব-দুঃখী মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

Rp / Rp

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শ্রমমন্ত্রীর সাথে আইএলও'র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

পদ্মা, যমুনা ও মুক্তারপুর সেতুতে ঈদে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঃ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন

সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে 

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই  পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

আঙ্কারায়  তুরস্কের  পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়

বাংলাদেশে, সংবিধান আইনের দৃষ্টিতে সমতা এবং মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করে

“শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার” ক্যাম্পেইন শুরু করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন