ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন?


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৮-২০২৪ দুপুর ১:৩৪

বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে আইসিসির নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার জের ধরে বিশ্বকাপের আসর সরে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ৩ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২০ অক্টোবর। দুবাই এবং শারজাহর দুই স্টেডিয়ামে আয়োজিত হবে টুর্নামেন্টের ২৩টি ম্যাচ। পরিবর্তিত সেই বিশ্বকাপের সূচিও প্রকাশ করেছে আইসিসি। গ্রুপ ‘এ’ তে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড।  বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা। ৩ অক্টোবর বাংলাদেশ এবং স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। বাংলাদেশ সময় বেলা ৪টায় শুরু হবে ম্যাচ। একই দিন বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং পাকিস্তান। ৫ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড। 
১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ এবং ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের বাকি দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ বাংলাদেশ খেলবে বিকেল ৪টায়। শেষ দুই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুইটি করে মোট চারটি দল চলে যাবে সেমিফাইনালে। ১৭ এবং ১৮ আগস্ট মাঠে গড়াবে দুই সেমিফাইনাল। এর মধ্যে ভারত সেমিতে উঠলে তারাই খেলবে প্রথম সেমিফাইনালে। ২০ আগস্ট আয়োজিত হবে ফাইনাল ম্যাচ। দুই সেমি এবং ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

Admin / Admin

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড  বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর

রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার