ভুটানের সমতা নাকি বাংলাদেশের সিরিজ জয়
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ দল ভুটানে দুটি প্রীতি ম্যাচ খেলছে। আজ (রোববার) সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতেছে। সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ড্র আর ভুটানের জয় ছাড়া বিকল্প নেই। বাংলাদেশ অবশ্য ড্র নয়, জয়ের জন্যই নামবে। এই সফরে বাংলাদেশের মূল লক্ষ্য দুটি জয় নিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি। এতে আগামী মার্চে এশিয়া কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে তিন নম্বর পটে থাকা সম্ভব হবে। প্রথম ম্যাচে লক্ষ্য অর্ধেক পূরণ হয়েছে জানিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘ইনশাআল্লাহ আমরা ৩ পয়েন্ট পাবো। ভুটান প্রথম ম্যাচে অনেক ভালো করেছে। তিন-চার জন খেলোয়াড় ওরা মিস করেছে, তবে মাঠে যারা খেলেছে, তারা অনেক ভালো পারফর্ম করেছে। ওরা খুব প্রেসার দিয়েছে দলের জন্য। আমরা যদি ক্লিনশিট ধরে রাখতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে।’
আজ গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না ফরোয়ার্ড রাকিব হোসেনকে। প্রথম ম্যাচে তিনি গোড়ালিতে ব্যথা পেয়েছেন। তাই দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থাকতে হচ্ছে এই ফুটবলারকে। তবে রাকিবকে নিয়ে চিন্তিত নন জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন, ‘গতকাল তার এক্স-রে করানো হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, এ ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। তবে চোট এত ব্যাপক নয় যে, তাকে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে। আশা করি, খুব দ্রুতই সে দলে ফিরবে।’
রাকিব বাংলাদেশ দলের নিয়মিত একাদশের খেলোয়াড়। তার অনুপস্থিতিতে একাদশ ও কৌশলের পরিবর্তন নিয়ে সহকারী কোচ বলেন, ‘ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের ম্যাচের জন্য ফোকাস রাখা, আপনারা জানেন যে ইতোমধ্যে একটা ম্যাচ খেলেছি, ওদের সম্পর্কে আমাদের অনেকটা জানা হয়েছে। ভুটান এবার যে ফরমেশনে খেলেছে, অতীতে আমরা আসলে তাদের এই ফরমেশনে দেখিনি। অতীতে হয়তো ৪-২-৩-১ এই ফরমেশনে খেলেছে, এবার তারা ব্যাকলাইনে পাঁচজন নিয়ে খেলেছে অনেকসময়। এটা একেবারেই ভিন্ন ছিল।’
অধিনায়ক জামাল আজকের ম্যাচ জিতে শতভাগ কাজ শেষ করতে চান। তার মন্তব্য, ‘আমরা বলেছিলাম ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, ৫০ শতাংশ এখনও বাকি আছে। এই ম্যাচ দলের জন্য এটা ফাইনাল।’
Admin / Admin
ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক
টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর
রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক
থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন
সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি
ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা
প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান
বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী