ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে ২০০ করবেন কোহলি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২৪ সকাল ৮:২৭

বিরাট কোহলি সর্বশেষ টেস্ট খেলেছেন এ বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে জানুয়ারি–ফেব্রুয়ারি–মার্চ মিলিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি। ছেলে অকায়ের জন্মের কারণে সেই সিরিজে তাঁকে দেখা যায়নি। প্রায় আট মাস বিরতির পর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে টেস্ট দলে ফিরবেন কোহলি। নামটি যতই কোহলি হোক, দীর্ঘতম সংস্করণে দীর্ঘদিন না খেলা কারও জন্য মাঠে নেমে পারফর্ম করা বেশ কঠিনই। তবু বাংলাদেশ সিরিজে বাসিত আলীর বাজির ঘোড়া কোহলি!

কোহলি সাম্প্রতিক পারফরম্যান্সে আরেকটু নজর ফেরানো যাক। গত জুনে শেষ হওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে রানের দেখা পাননি কোহলি। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ দশেও নেই। ৮ ম্যাচে ১৮.৮৭ গড় ও ১১২.৬৮ স্ট্রাইক রেটে করেছেন ১৫১ রান। ফাইনালে দলকে জেতানো ৭৬ রানের ইনিংসটাই সর্বোচ্চ। এরপর গত আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে করেন ৫৮ রান। কোহলি যে মাপের ব্যাটসম্যান, সেই বিচারে বলাই যায়, সাম্প্রতিক সময়ে কোহলি তেমন একটা রানের মধ্যে নেই।

কিন্তু পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলী মনে করেন, শুধু বাংলাদেশ নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও বড় রানের ইনিংস খেলবেন কোহলি। নিজের ইউটিউব চ্যানেলে গতকাল ৫৩ বছর বয়সী বাসিত বলেছেন, ‘ইংল্যান্ড সিরিজে বিরাট ছিল না। শ্রীলঙ্কা সিরিজে সে ভালো পারফর্ম করেনি। কিন্তু বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে আপনারা বড় সেঞ্চুরি দেখবেন। ১১০ কিংবা ১১৫ নয়, ২০০ রানের ইনিংসও দেখতে পারেন তার কাছ থেকে।’

টেস্ট ক্যারিয়ারে ৭টি ডাবল সেঞ্চুরি রয়েছে কোহলির। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির তালিকায় তিনি ইংল্যান্ডের কিংবদন্তি ওয়ালি হ্যামন্ডের সঙ্গে যৌথভাবে চতুর্থ। ৯টি ডাবল সেঞ্চুরি নিয়ে তৃতীয় ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। ১১ ডাবল সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা এবং অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যান ১২ ডাবল সেঞ্চুরি নিয়ে শীর্ষে। বাংলাদেশের বিপক্ষে ৬ টেস্টে ৯ ইনিংসে ৫৪.৬২ গড়ে ৪৩৭ রান করেছেন কোহলি। ২০১৭ সালে হায়দরাবাদ টেস্টে ২০৪ রানের ইনিংস বাংলাদেশের বিপক্ষে কোহলির সর্বোচ্চ। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু ২৭ সেপ্টেম্বর।

বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক সময়ে ভালোই কথা বলছেন বাসিত আলী। পাকিস্তানের হয়ে ১৯ টেস্ট ও ৫০ ওয়ানডে খেলা বাসিত এর আগে বাংলাদেশের কাছে ২–০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ায় পাকিস্তানের তুমুল সমালোচনাও করেছেন।

Admin / Admin

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড  বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর

রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার