২ মাস ২ দিন পর ফিরে ২ গোল মেসির, জিতল মায়ামি
২-সংখ্যাটি আজ অন্যরকম হয়ে ধরা দিল লিওনেল মেসির কাছে! অ্যাঙ্কেলের চোট সারিয়ে ২ মাস ২ দিন পর মাঠে ফিরেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা। সেই ফেরাটাও তিনি স্মরণীয় করে রাখলেন আবার ২ গোল করে। তাঁর জোড়া গোলেই মেজর লিগ সকারে নিজেদের মাঠে ফিলাডেলফিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।
অথচ এই ২ সংখ্যাটিই আজ মায়ামিকে অন্য বার্তা দিচ্ছিল। ম্যাচের ২ মিনিটেই যে পিছিয়ে পড়েছিল তারা। ফিলাডেলফিয়াকে এগিয়ে দেওয়া গোলটি করেছেন মিকায়েল উরে। এরপরই ৪ মিনিটের মধ্যে মেসির জোড়া গোলে দারুণভাবে ম্যাচে ফেরে মায়ামি। মেসি গোল দুটি করেন ২৬ ও ৩০ মিনিটে। তাঁর গোল দুটির উৎসে আবার বার্সেলোনার সাবেক দুই সতীর্থ। প্রথম গোলটিতে মেসিকে সহায়তা করেছেন লুইস সুয়ারেজ, দ্বিতীয়টির উৎস ছিলেন জর্দি আলবা। পরে যোগ করা সময়ের ৮ মিনিটে স্কোরশিটে নাম লিখিয়েছেন সুয়ারেজ। সেই গোলটিতে আবার সহায়তা করেছেন মেসি।
এই জয়ের পর মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৮ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ইন্টার মায়ামি। ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্স মিলিয়েও শীর্ষে তারা। মেসি চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন ১৫ জুলাই, কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে। যুক্তরাষ্ট্রে হওয়া কোপা আমেরিকায় ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জয়ের ম্যাচে মেসি চোট পেয়েছিলেন অ্যাঙ্কেলে। এরপর থেকেই তিনি আর কোনো ম্যাচ খেলেননি।
চোটের কারণে ১৫ জুলাই থেকে মেসির অনুপস্থিতিতে অবশ্য মেজর লিগ সকারে কোনো ম্যাচ হারেনি মায়ামি। তবে লিগস কাপে দুটি ম্যাচ হেরেছে তারা। এমনকি টুর্নামেন্টটি থেকে ছিটকেও গেছে মেসির দল।
Admin / Admin
থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন
সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি
ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা
প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান
বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার
উৎসব ও আনন্দের মাঝে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের
নভেম্বর ঢাকায় আয়োজিত হবে নারী কাবাডি বিশ্বকাপ
অনারম্বর আনুষ্ঠানিকতায় ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র
ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র