ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

কুষ্টিয়ায় ৭৫ বছরের বৃদ্ধকে গলা কেটে হত্যা চেষ্টা : থানায় অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৯-২০২৪ দুপুর ১২:১১

কৃষ্টিয়ার সদর থানার মোল্ল্যা তেঘরিয়া গ্রামের ৭৫ বছরের বৃদ্ধ এবাদত আলী শেখকে গলা কেটে হত্যা চেষ্টায় থানায় অভিযোগ করেছে হত্যা প্রচেষ্টার শিকার এবাদত আলীর মেয়ে আয়েশা খাতুন। ১৩ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর থানায় উপস্থিত হয়ে তিনি পিতা হত্যা চেষ্টাকারিদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য আবেদন করেন।

অভিযোগ নামায় দাখিল করা তথ্য থেকে জানা যায়, হত্যা চেষ্টায় মত্ত মোঃ রাসেন হোসেন শেখ(৪৫), রাকিব হোসেন শেখ (৪২), উভয়ের পিতা রতন শেখ, শরীফ শেখ, মন্টু শেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জন মিলে বৃদ্ধ এবাদত শেখকে নিজ বাড়ীন পাশ থেকে সুপার গ্লু দিয়ে মুখ আটকে বেশ খানিকটা দূরে মাঠের পাশে নিয়ে গলা কেটে হত্যা করার চেষ্টা করে। ভাগ্য গুণে পথচারিদের উপস্থিতিতে বৃদ্ধ ইবাদত শেখ চরম আঘাত প্রাপ্ত হলেও জীবনে বেঁচে যান। তিনি এখন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছেন।

অভিযোগে আয়েশা খাতুন উল্ল্যেখ করেছেন তার পিতার সাথে উক্ত ব্যক্তিদ্বয়ের জমি জমা নিয়ে পূর্ব থেকেই মনমালিন্য চলছিল। ঘটনার দিন বৃদ্ধকে কৌশলে তুলে নিয়ে তাকে গলা কেটে হত্যা করারা চেষ্টা করে দূবৃত্তরা।

এ দিকে স্থানীয় সূত্র থেকে জানা যায়, যারা বৃদ্ধ এবাদত আলী শেখকে হত্যা করার চেষ্টা করেছে তারা সবাই একই গ্রামের অধিবাসী। এরা সরাসরি আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত। বিগত আওয়ামী লীগ সরকারের পুরো সময় জুড়ে তারা এবাদত আলীর পরিবারের উপর জুলুম নির্যাতন করেছে। অনেকটা অসহায় এবাদত আলী শেখ সব মুখ বুঝে সয়ে গেছেন।

গত ৫ আগষ্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসনা সরকারের পতনের পর সারা দেশের মতো কুষ্ঠিয়ার আওয়ামী ক্যাডাররা অস্থিও হয়ে পড়ে। তারা এলাকায় থাকতে পারবে না এমন মানসিক যন্ত্রণা থেকে এলাকা ছেড়ে যাওয়ার আগে বৃদ্ধ এবাদত আলী শেখকে খুন করার পরিকল্পনা থেকে এমন ঘটনা ঘটিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। 

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে দৈনিক সমাবেশ এর পক্ষ থেকে যোগাযোগে তিনি জানান, বিষয়টি তদন্তাধিন আছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, আহত এবাদত আলী শেখ এলাকায় একজন ভাল মানুষ ও গরীবের কবিরাজ হিসেবে পরিচিত।

Rp / Rp

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১