ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর শহরে মাদকবিরোধী জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে| সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করে যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়|
গতকাল বুধবার সকাল ১১টায় পার্বতীপুর ফুলবাড়ী বাস ষ্ট্যান্ড থেকে মাদক বিরোধী প্লেকার্ড নিয়ে আব্দুর রহমান ও শিবনগর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোঃ মতিউর রহমান মুকুল এর নেতৃত্বে মাদক বিরোধী র্যালি বের হয়| র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী পার্বতীপুর বাস ষ্ট্যান্ড এ এসে শেষ হয়| এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন|
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাহাবুব আল মিলন, মোঃ আব্দুর রহমান, শিবনগর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোঃ মতিউর রহমান মুকুল, সাজেদুর রহমান সাজু, বেলাল উদ্দীন ডেবিট|
এ সময় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে| মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে| তরুণ প্রজন্মকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা সম্ভব| একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
Rp / Rp
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন