প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
প্রেমের টানে সুদূর দুবাই থেকে শরীয়তপুরে এসে বাংলাদেশি তরুণী সুবর্ণাকে বিয়ে করেছেন দুবাইয়ের নাগরিক যুবক সলেমান। সোমবার (১৫ জুন) শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের সাবেক লাউখোলা গ্রামে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে রবিবার দিবাগত রাতে আয়োজন করা হয় জমকালো গায়ে হলুদের অনুষ্ঠান।
পরিবার সূত্রে জানা যায়, ফারুক খানের মেয়ে সুবর্ণার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল দুবাইপ্রবাসী সলেমানের। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হয় এবং পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার দিবাগত রাতে গায়ে হলুদের অনুষ্ঠান এবং সোমবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে কনের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বিয়ে উপলক্ষে দুই পরিবারে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, ভিন্ন দেশের দুই মানুষের ভালোবাসার গল্প সাধারণত সংবাদমাধ্যমে দেখা যায়। তবে নিজেদের এলাকায় এমন একটি বিয়ে প্রত্যক্ষ করতে পেরে তারা আনন্দিত ও উচ্ছ্বসিত। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে।
নবদম্পতির সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied