ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন


মীর খাইরুল ইসলাম, স্টাফ রিপোর্টার photo মীর খাইরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১৪-৬-২০২৬ রাত ১১:৯

বরগুনা-১ আসনের মাননীয় সংসদ সদস্যের উদ্যোগে তালতলী উপজেলার শারিকখালী,পচাকোড়ালিয়া,কড়ইবাড়িয়া,ছোটবগী,বড়বগী  নিশানবাড়িয়া  ও সোনাকাটা ইউনিয়নের  গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া এসব সড়ক সংস্কার হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামীণ জনগণের দুর্ভোগ লাঘব এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন এলাকায় রাস্তার মাটি ভরাট ও সংস্কার কাজ বাস্তবায়ন করা হয়। কাজ সম্পন্ন হওয়ার ফলে শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ সাধারণ জনগণের যাতায়াত অনেক সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে এসব কাঁচা রাস্তা কাদা ও পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। রাস্তার মাটির কাজ শেষ হওয়ায় এখন যানবাহন চলাচল এবং কৃষিপণ্য পরিবহনে সুবিধা হবে। তারা এ উন্নয়ন কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় তালতলী উপজেলার বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে, কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন হওয়ায় স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। এলাকাবাসীর প্রত্যাশা, যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়নের মাধ্যমে তালতলী উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা