ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

১০ বছর পর সাভারে পা রাখলেন মুরাদ জং


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১২-২০২৩ দুপুর ৩:৫২

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ঢাকা ১৯ আসনের (সাভার-আশুলিয়া) সতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ তার ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন। এ উপলক্ষে তিনি সাভারে একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন। এ সময় তার সমর্থকদের উপস্থিতিতে এলাকাটি জনসমুদ্রের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাভারের শিমুলতলা এলাকায় এ নির্বাচনী অফিস উদ্বোধন করেন তিনি। তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ দীর্ঘ ১০ বছর পরে সাভারের মাটিতে রাজনীতে নতুন করে নিজেকে প্রমান করলেন। যেখানে তাকে এক নজর দেখার জন্য, তার কথা শোনার জন্য হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক জড়ো হতে থাকে। এ সময় তার এই নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠান রূপ নেয় জনসমুদ্রে। সেখানে দেখা যায় সমর্থকদের জনস্রোত।

এর আগে,আশুলিয়া ও সাভার উপজেলার বিভিন্ন স্থান থেকে পিকআপ, ট্রাক, ও মোটরসাইকেলযোগে হাজার হাজার নেতাকর্মী সাভারের শিমুলতলা এলাকায় এসে জড়ো হতে থাকেন।প্রসঙ্গত যে, ঢাকা-১৯ আসনে প্রথমবারের মত স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীকে নির্বাচন করছেন সাবেক এই সংসদ সদস্য। এরআগে তিনি তিনবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। এবার এ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ডা. এনামুর রহমান। এছাড়াও ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র সহ বিভিন্ন দলের আরও ৮ জন প্রার্থী রয়েছেন।

উল্লেখ্য যে, সাভার উপজেলার মধ্যে সাভার থানার তিনটি ও আশুলিয়ার ৫টিসহ মোট ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়া ঢাকা-১৯ আসন গঠিত। এখানে ভোটার সংখ্যা মোট ৭ লাখ ৪৭ হাজার ৩০১ জন।

Admin / Admin

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা