ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১-২০২৬ দুপুর ১:৫৪

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মদিন উপলক্ষে বাগেরহাটে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৯ জানুয়ারী) সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আয়োজনে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন বাগেরহাট ড্যাবের সাবেক সভাপতি ডা. এস এম লুতফুল কবীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. মোঃ মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম,  ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান (দীপু), ড্যাবের উপদেষ্টা ডা. রফিকুল হক বাবলু, অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. এনামুল হক এবং খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ রবিউল ইসলাম তুহিন,বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম সমদ্দার, বাগেরহাট সিভিল সার্জন ডা. মাহবুবুল আলম।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাগেরহাট সদর -১ আসনের (বাগেরহাট -কচুয়া)   বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. এস এম শাহনেওয়াজ। সার্বিক সহযোগিতায় ছিল রোকেয়া বেগম ফাউন্ডেশন।
এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক ও মানবিক নেতা। তার আদর্শ অনুসরণ করে জনগণের পাশে দাঁড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য। তারা বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় এ ধরনের মানবিক উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে দেশের বিভিন্ন এলাকার অভিজ্ঞ চিকিৎসকরা সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

Rp / Rp

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে