হাসানের ফাইফার, ৩৭৬ রানে অলআউট ভারত
রাওয়ালপিন্ডিতে যেখানে শেষ করেছিলেন, চেন্নাইয়ে সেখান থেকেই শুরু করলেন হাসান মাহমুদ। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট ক্যারিয়ারে ফাইফার (৫ উইকেট) পূর্ণ করেছিলেন টাইগার পেসার। এবার ভারতে গিয়েও ফাইফার হাসানের।
প্রথম দিন ভারতের ৬ উইকেটের মধ্যে ৪টিই শিকার করেছিলেন হাসান। যে কারণে ওই দিনটি ছিল হাসানের একারই।কিন্তু আজকের দিনটি নিজের করে নিয়েছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় দিনে ৩১ রানের মধ্যে ভারতের ৩ উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। ৩৭৪ রানে ৯ উইকেট হারায় ভারত।
ভারতের ১০ম উইকেট শিকার করে ফাইফার পূর্ণ করেন হাসান। জাসপ্রিত বুমরাহকে থার্ড স্লিপে জাকির হাসানের ক্যাচ বানান টাইগার পেসার। চেন্নাইয়ের এমএ চিদাম্বরমের মাটিতে সেজদা দিয়ে ট্স্টে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার উদযাপন করেন ডানহাতি পেসার।
হাসানের ফাইফার আর তাসকিনের ৩ উইকেটে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়ে গেছে ভারত।
আজ শুক্রবার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে ৪ রান যোগ করতেই উইকেট হারালো ভারত। দিনের শুরুতেই বাংলাদেশের পথে কাঁটা হয়ে দাঁড়ানো জাদেজাকে সাজঘরের পথ দেখান তাসকিন আহমেদ। গুড লেন্থের বাউন্সি বলে তাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেসার। সেঞ্চুরির দিকে হাঁটতে থাকা জাদেজা ১২৪ বলে ৮৬ রান করে ফেরত যান প্যাভিলিয়নে।
Admin / Admin
ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক
টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর
রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক
থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন
সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি
ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা
প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান
বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী