বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বাড়ী গেলেন মাদারীপুরের জেলা প্রশাসক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত তিন জনের বাড়িতে গিয়ে সহমর্মিতা জানিয়েছেন মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন।
জানা গেছে, দুপুরে মাদারীপুর পৌর শহরের দরগা খোলা এলাকায় নিহত দীপ্ত দের বাসায় যান জেলা প্রশাসক ইয়াসমিন। পরে তিনি নিহত রোমান বেপারী ও তাওহীদ সন্নামাতের বাড়িতে যান। এসময় তার সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক নুসরাত আজমেরী হক, মোসা. তানিয়া ফেরদৌস, ঝোটন চন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার বলেন, ‘নিহতদের পরিবারগুলোর দিকে সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে বাড়ি বাড়ি গিয়ে দেখা করলাম। এমন তরতাজা প্রাণগুলো ঝড়ে পড়লো, এটা মনে করে খুবই কষ্ট পেলাম। নিহতদের জন্য প্রশাসন থেকে যতটুকু করার সবই করা হবে।’
গত ১৮ জুলাই কোটাবিরোধী ছাত্র আন্দোলনে মিছিল নিয়ে পুরাতন কোর্ট এলাকায় যাচ্চিলেন শিক্ষার্থীরা। এসময় পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া করে। অনেক শিক্ষার্থী ধাওয়া খেয়ে শকুনী লেকে পড়ে যায়। সেদিন দুপুরে দীপ্ত দে’র মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরের দিন ১৯ জুলাই যুব উন্নয়ন কেন্দ্রের সামনে ছাত্র-জনতার সাথে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখানে রোমান বেপারী ও তাওহীদ সন্নামাত নামে দুই জন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
Admin / Admin
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড