লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
লালমনিরহাটের আদিতমারীতে শিশু নন্দিনী হত্যাকাণ্ড ও পরবর্তীতে প্রশাসনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
বৃহস্পতিবার উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে নিহত নন্দিনীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি জানান, নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে এবং একইসঙ্গে ঘটনার দিন প্রশাসনের কর্মকর্তাদের গাড়িতে হামলা ও ভাঙচুরে জড়িতদেরও আইনের আওতায় আনা হবে।
মন্ত্রী বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। যারা অপরাধ করেছে শুধু তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।”
পরে তিনি নিহত শিশুটির বাবা নলিনী কান্ত বর্মন ও মা সাবিত্রী রানীর সঙ্গে কথা বলেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি আর্থিক সহায়তাও প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, সংসদ সদস্য রুকনুদ্দিন বাবুল, জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং জেলা পরিষদের চেয়ারম্যান মো. এ কে এম মমিনুল হক।
নিহত নন্দিনীর বাবা নলিনী কান্ত বর্মন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামির দ্রুত বিচার ও গ্রেফতার চান তিনি। সরকারের আশ্বাসে পরিবার কিছুটা স্বস্তি পেয়েছে বলেও জানান তিনি।
এদিকে নন্দিনী হত্যা মামলার প্রধান আসামি বিধান চন্দ্র আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত তাকে ও তার বাবা রঞ্জিত কুমারকে কারাগারে পাঠিয়েছেন।
অন্যদিকে প্রশাসনের ওপর হামলার ঘটনায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষ থেকে পৃথক দুটি মামলায় প্রায় ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
Rp / Rp
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
Link Copied