ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

“শুরু থেকে সচেতন হলে ডেঙ্গু সংক্রমণ হ্রাস পাবে”


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ২:২৭
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান  আরিফ বলেছেন, ডেঙ্গু বিষয়ক সমস্যা সম্পর্কে আমরা সবাই জানি। প্রতিবছরই এটা নিয়ে মহড়া হয়। যখনই ডেঙ্গু বাড়তে থাকে তখনই আমরা হইচই করি। নানারকম কার্যকলাপ দেখাই। কিন্তু, যদি গোঁড়া থেকেই পদক্ষেপ নেয়া থাকে, শুরু থেকে আমরা প্রত্যেকে সচেতন হই, তাহলে ডেঙ্গু সংক্রমণ হ্রাস পাবে।
 
উপদেষ্টা আজ মঙ্গলবার সকালে পুরান ঢাকার নয়াবাজারের নবাব সিরাজউদ্দৌলা পার্ক ও আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল এন্ড কলেজ এলাকায় লার্ভা সাইডিং ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
 
তিনি বলেন, ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা কম, এতে সন্তুষ্টি প্রকাশের কিছু নেই। সংক্রমণ হচ্ছে, এটাই আমাদের চিন্তার বিষয়। আমাদের এদিকে বেশি নজর দিতে হবে। সংক্রমণ রোধে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হল চারপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখা, লার্ভা সাইডের মেডিসিন দেয়া, ফগিং করা। আরেকটা হল জনগণকে সচেতন করা।
 
ডেঙ্গু নিয়ন্ত্রণে সাংবাদিকগণকে অনুসন্ধানী রিপোর্ট করার আহ্বান জানিয়ে হাসান আরিফ বলেন, আপনারা বিভিন্ন পাড়ায় বা মহল্লায় গিয়ে অনুসন্ধানী রিপোর্ট করুন। কাউন্সিলরকে প্রথমেই গিয়ে জিজ্ঞেস করুন, কেন তার এলাকা এত অপরিচ্ছন্ন। তাহলে দেখা যাবে, কাউন্সিলররাও তৎপর হবেন এবং ধাপে ধাপে পরিচ্ছন্নতাকর্মীকেও মাঠে পাওয়া যাবে।
 
তিনি জানান, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে ১০টি টিম গঠন করা হয়েছে। প্রতিটা টিমে তারা কাজ শুরু করে দিয়েছে। ডেঙ্গু সংক্রমণরোধে তারা প্রতিটা খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণ করছেন। ঝুকিপূর্ণ এলাকাগুলোতে এই টিমগুলো কাজ করবে। 
 
এই পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এবং নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামানসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Rp / Rp

পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ

১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ