ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

আইপিএল এ ‘মুজ-আর্ট অব মাদ্রাজ' মুস্তাফিজুর রহমান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১২-২০২৩ দুপুর ১:৩১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ প্রথমবারের মতো চেন্নাইয়ে ডাক পেয়েছেন দ্য ফিজ । বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে নিলামে থাকা মুস্তাফিজুর রহমানকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে নিয়েছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিং।

এদিকে মুস্তাফিজকে দলে নিয়ে উচ্ছ্বসিত চেন্নাই। এতটাই উচ্ছ্বসিত যে মুস্তাফিজের নতুন নামও দিয়েছে দলটি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ফিজের ছবি দিয়ে ‘মুজ’ নামে সম্বোধন করেছে চেন্নাই। মুস্তাফিজের নামের প্রথম অংশ ও শেষ অংশ নিয়ে ‘মুজ’ সম্বোধন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফিজের ছবির ক্যাপশনে চেন্নাই লিখেছে, ‘মুজ-আর্ট অব মাদ্রাজ! গর্বের পথে স্বাগত, রহমান।’ফিজকে নিয়ে আরও একটি পোস্ট দিয়েছে চেন্নাই। তার বোলিং রান-আপের দৌড়ের ছবি দিয়ে চেন্নাই লিখেছে, ‘স্পিডিং ডাউন দ্য বাংলা কোস্ট!’ এর সঙ্গে বাংলায় লিখেছে, ‘চেন্নাইয়ে স্বাগতম মুস্তাফিজুর’।

আইপিএলের গত দুই আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন ফিজ। ২০২২ সালের আসরে ৮ ম্যাচে ৮ উইকেট এবং ২০২৩ সালের আসরে মাত্র দুই ম্যাচ খেলে একটি উইকেট পান তিনি। ২০২৪ সালের নিলামের জন্য ফিজকে ছেড়ে দিয়েছিল দিল্লি।দিল্লি ছাড়াও সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন ফিজ। সব মিলিয়ে আইপিএলের ৬ আসরে ৪৮ ম্যাচ খেলে ৪৭ উইকেট নিয়েছেন এই পেসার

Masum / Masum

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড  বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর

রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার