অবসরের ঘোষণা দিলেন সাকিব
অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
কানপুরে অনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে খেলেই অবসরে যাবেন তিনি।
এ সময় সাকিব আরও জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপই ছিল এ সংস্করণে তার শেষ ম্যাচ। তবে ওয়ানডে খেলে যাবেন। পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে অবসরের কথা জানিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।’
আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার কথা দক্ষিণ আফ্রিকার। সময়সূচি নির্ধারিত না হলেও অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা এই সিরিজ। ফলে ঘরের মাঠ থেকে অবসরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের এ পোস্টারবয়।
সাকিবের ঘোষণা অনুযায়ী এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচটি ছিল তার শেষ ম্যাচ।
যদিও শেষ ম্যাচের পারফরম্যান্স ভুলে যেতে চাইবেন তিনি। সে ম্যাচে প্রথম বলে আউট হওয়ার পর বল হাতে ১৯ রানে ছিলেন উইকেটশূন্য।
২০০৬ সালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ। সে ম্যাচে সাক্ষী হয়েছিলেন সাকিব। অভিষেক ম্যাচেই ব্যাট হাতে ২৬ রান করার পাশাপাশি বল হাতে নেন ১ উইকেট।
এরপর অংশগ্রহণ করেন টানা ৯টি বিশ্বকাপে। রোহিত শর্মার সঙ্গে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ পর্যন্ত আয়োজিত সব বিশ্বকাপের অংশগ্রহণ করা দ্বিতীয় ক্রিকেটার তিনি।
Admin / Admin
ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক
টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর
রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক
থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন
সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি
ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা
প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান
বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী