একদিনে সারাদেশে ৮ হাজার মশার প্রজননস্থল ধ্বংস
সারাদেশে একদিনে ৮ হাজার ৩ শত ৮০টি মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে। দেশের ১২টি সিটি কর্পোরেশনে ৮ হাজার ১ শত ৫টি এবং পৌরসভাসমূহে ২ শত ৭৫টি মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে। চলতি মৌসুমে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় মশক নিধন অভিযান বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত মনিটরিং টিম, সব সিটি কর্পোরেশন ও ঝুঁকিপূর্ণ পৌরসভায় আজ ২ হাজার ৭ শত ১০ জন মশককর্মী কাজ করেছে।
স্থানীয় সরকার বিভাগ হতে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ড্রাম ভাঙ্গা পাত্র, নির্মানাধীন ভবন, ফুলের টব ও লিফ্টের গর্তে জমে থাকা পানি পাওয়ার কারণে খুলনা সিটি কর্পোরেশনে ৫টি এবং গাজীপুর সিটি কর্পোরেশনে ৬টি সহ মোট ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সারাদেশে সতর্কীকরণ নোটিশ জারি করা হয়েছে ৪৩টি, যেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৪টি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ০৮টি, গাজীপুর সিটি কর্পোরেশনে ০২টি এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ১৯টি সতর্কীকরণ নোটিশ জারি করা হয়েছে।
ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট ও পোষ্টার বিতরণ করা হয়েছে। এছাড়া দেশব্যাপী ডেঙ্গু প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে খুদে বার্তা (SMS) সকল মোবাইল অপারেটরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। খুদে বার্তাটি হল: “ নিয়মিত প্রতিদিন, জমা পানি ফেলে দিন। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি। জমা পানি সর্বনাশা, এডিস মশা বাঁধে বাসা। সহজ উপায়ে কেরোসিন, জমা পানিতে ঢেলে দিন”।
Rp / Rp
পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী
একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী