ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

ধামরাইয়ে ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে মারামারি,নিহত ১


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৯-২০২৪ দুপুর ১০:৩৫

ঢাকার ধামরাইয়ে ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় মাহবুবুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক যুবককে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ধামরাই পৌর সভার ১নং ওয়ার্ডের আইঙ্গন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহবুবুর রহমান ধামরাই উপজেলার সদর ইউনিয়নের স্বর্ণখালী গ্রামের আব্দুল বারেক ব্যাপারীর ছেলে। অভিযুক্ত বজলুর রহমান (৪০) ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকার মৃত জুলমত আলীর ছেলে। বজলুর রহমান আইঙ্গন মোড়ে মুদির দোকানদারী করেন।
জানাযায়,উপজেলার আইঙ্গন মোড়ে ঝালমুড়ি বিক্রেতার  সাথে মাহবুবুর রহমান এর কথা কাটাকাটি হয়। তখন পাশ্ববর্তী মুদি দোকানদার বজলুর রহমান এসে মাহবুবুর রহমানের সাথে কথা কাটাকাটি করে। কথা কাটাকাটির এক পর্যায়ে বজলুর রহমান মাহবুবুর রহমানের সাথে হাতাহাতি করে তার স্পর্শকাতর জায়গায় আঘাত করে। পরে মাহবুবুর রহমান মাটিতে লুটিয়ে পড়ে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন,খবর পেয়ে হাসপাতাল থেকে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়না তদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ বিষয় আইনি ব্যবস্থা প্রক্রীয়াধিন রয়েছে।

Admin / Admin

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত