ভাষাসৈনিক ও বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক আবদুল গফুরের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোকবার্তা
ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক ও বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক আবদুল গফুর ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শুক্রবার (২৭শে সেপ্টেম্বর ২০২৪) রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভাষাসৈনিক অধ্যাপক আবদুল গফুরের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, ভাষা আন্দোলনে আবদুল গফুর সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। অধ্যাপক আবদুল গফুর সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন। তাঁর মৃত্যু বাংলাদেশের গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, ভাষাসৈনিক অধ্যাপক আবদুল গফুর ১৯২৯ সালের ১৯শে ফেব্রুয়ারি রাজবাড়ী জেলার খোর্দ্দদাদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে তিনি সাংবাদিক হিসাবে কর্মজীবন শুরু করেন। তিনি ভাষা আন্দোলনের মুখপত্র ‘সৈনিক’ পত্রিকার সম্পাদক ছিলেন। ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য ২০০৫ সালে তাঁকে একুশে পদক প্রদান করা হয়। তিনি সর্বশেষ ফিচার এডিটর হিসাবে দৈনিক ইনকিলাবে দায়িত্ব পালন করেন।
Admin / Admin
পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী
একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী