ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিপিপি প্রকল্প পরিদর্শন করলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৮-৯-২০২৪ রাত ৯:১৪

আজ সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিপিপি প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি প্রকল্প সংশ্লিষ্ট কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রকল্প অতি দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। 
পরিদর্শন শেষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের এয়ারপোর্ট সংলগ্ন টোল প্লাজা কার্যালয়ে প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ এবং নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে একটি বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক বলেন, জনগণের অর্থ সঠিকভাবে ব্যবহার করতে আমাদেরকে কাজে গতিশীলতা আনয়নের পাশাপাশি ব্যয় সংকোচনেও মনোযোগী হতে হবে। তাহলেই দেশের প্রকৃত উন্নয়ন হবে।  এছাড়া সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন রামপুরা-ডেমরা-আমুলিয়া পিপিপি প্রকল্প এবং ঢাকা বাইপাস পিপিপি প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় এবং এ সংক্রান্ত একটি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয়।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মোঃ হাফিজুর রহমান ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না প্রকল্প সংশ্লিষ্ট কাজে যেকোনো সমস্যার সমাধানে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন। 
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (রুটিন দায়িত্ব) রশিদুল হাসান। এসময় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের পরিচালক এ এইচ এম এস আকতার সহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও প্রকল্প সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Admin / Admin

পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ

১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ