মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরুর পর থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলার ঘটনা থামছে না।মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহান গোলাপের সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের মিছিলে বোমা হামলার অভিযোগ উঠেছে। এতে লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেনসহ কমপক্ষে ১০ জন আহত হন। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে একটি মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর ইউপির সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন। মিছিলটি লক্ষ্মীপুর ইউনিয়নের মৃধার মোড় থেকে হাবিবুর সরদারের বাড়ি পর্যন্ত গেলে নৌকার সমর্থক আওয়ামী লীগ নেতা ফজলুর হক ব্যাপারীর সমর্থকেরা তাঁদের বাধা দেন। পরে মিছিলে অতর্কিত কয়েকটি হাতবোমা নিক্ষেপ করা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। হাতবোমার বিস্ফোরণে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফজলুর হক ব্যাপারী মুঠোফোনে বলেন, ‘আমি নৌকার প্রার্থীর প্রচারণায় রয়েছি। স্বতন্ত্র প্রার্থীর মিছিলে আমরা কেন বাধা দেব? তারাই আমাদের নেতা-কর্মীদের লক্ষ্য করে হামলা চালায়।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, বোমা বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
Admin / Admin
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন