ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

মুশফিকের বিদায়ের পর মুমিনুলের ফিফটি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ১১:৪৭

দুই দিন পর বিরতির পর শুরু হলো কানপুর টেস্ট। দ্বিতীয় আর তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে ভেসে যাওয়ার পর অবশেষে গ্রিন পার্কে নামলেন ক্রিকেটাররা। ৩৫ ওভারে ১০৭ রান থেকে শুরু হলো বাংলাদেশের ইনিংস। আর সকালের প্রথমটা ভারতই খানিক এগিয়ে থাকবে বাংলাদেশের তুলনায়। দিনের শুরুতে মুশফিকুর রহিমের মহা গুরুত্বপূর্ণ উইকেট যে পেয়ে গেছে তারা। 

জাসপ্রিত বুমরাহ পরপর কয়েকবার একই লেন্থে বল করেছেন। মুশফিক যে বলে আউট হন, তার ঠিক আগের বলটিও অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢুকেছিল। যদিও সেবার মুশফিকের ব্যাটের কানায় লেগে স্টাম্পের পাশ ঘেষে চলে যায় সীমানার বাইরে। পরের বলে মুশফিক নিজেই ব্যাট উঁচিয়ে জায়গা ছাড়লেন। তাতেই হয়েছেন বোল্ড। ১১ রান করা মুশফিকের আউটে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১১২।

বুমরাহকে অবশ্য পরের ওভারেই ভিন্ন বাস্তবতা দেখালেন লিটন দাস। ৩টি চার মেরেছেন একই ওভারে। প্রথমটি কভার–পয়েন্ট দিয়ে ড্রাইভ শটে, দ্বিতীয়টি কভার ড্রাইভে এবং তৃতীয়টি স্কয়ার লেগ দিয়ে। অপর ব্যাটার মুমিনুল খেলেছেন প্রপার টেস্ট মেজাজে। তুলে নিয়েছেন ফিফটি। মাঝে মোহাম্মদ সিরাজের করা ৪৬তম ওভারের প্রথম বলে আউট হয়েছিলেন আম্পায়ারের সিদ্ধান্তে। সাথেসাথেই রিভিউ নেন তিনি।

স্নিকো মিটারে দেখা যায় বল ব্যাটে লাগেনি, প্যাডে ছুঁয়ে তবেই গেছে যশস্বী জয়সোয়ালের হাতে। ৪৮ রানে দাঁড়ানো মুমিনুল পরের বলেই চার মেরে পেয়ে যান ফিফটি। এরপর অবশ্য রবীন্দ্র জাদেজার এক ওভারেই দুইবার চার মেয়েছেন তিনি। 

এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের স্কোর ৪৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান। 

Admin / Admin

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড  বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর

রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার