বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার
বিদেশে শ্রমিক পাঠানোর নামে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো আলমগীর হোসেন ও জান্নাতুল ফেরদৌস।ভিকটিম হামিদুল ইসলাম গত ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে পল্টন মডেল থানায় একটি প্রতারণার মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মোঃ হামিদুল ইসলামের সাথে ব্যবসায়িক সূত্রে পরিচয় হয় মোঃ আলমগীর হোসেনের। তার কথা বিশ্বাস করে রোমানিয়া, তুরষ্ক, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, দুবাই, কানাডা, লিথুনিয়া ও সৌদি আরবে ৩৪ জন লোক পাঠানোর বিষয়ে চূড়ান্ত করা হয়। ২০২৩ সালের ২ জুলাই পল্টন থানার আল-তাকদির ইন্টারন্যাশনালে বসে আসামীদেরকে ৫টি পাসপোর্ট ও নগদ ৫ লাখ টাকা প্রদান করে। এরপর বিভিন্ন তারিখে ৫৪ লাখ ৪৭ হাজার টাকা প্রদান করে। টাকা নেওয়ার পর আসামীরা ১১ জনকে সৌদি আরব পাঠালেও কথা অনুযায়ী শ্রমিকরা কাজ পায়নি। তাছাড়া ২৩ জনকে জাল ভিসা প্রদান করে। হামিদুল ইসলাম তাদের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পল্টন মডেল থানায় মামলাটি করেন।
মামলাটি তদন্তকালে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মদ ফারাবী এর নেতৃত্বে পল্টন মডেল থানার একটি টিম কর্তৃক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীদের অবস্থান শনাক্ত করে গত ৩ অক্টোবর হাতিরঝিল এলাকা হতে আলমগীর হোসেন ও জান্নাতুল ফেরদৌসকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় মামলার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে মামলার ঘটনা সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।
পল্টন মডেল থানার মামলায় আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে । এছাড়া প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
Admin / Admin
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied