ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

মোড়েলগঞ্জে ব্র্যান্ড নকল করে নিম্নমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুকুতে শিশুরা


পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন স্হানে দেশের নামি-দামি ব্র্যান্ড নকল করে নিম্নমানের লাচ্ছা সেমাই বিক্রির অভিযোগ উঠেছে। 

আকর্ষণীয় ও চকচকে মোড়কে এসব সেমাই বাজারজাত করা হলেও এর মান ও উৎপাদন প্রক্রিয়া নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন।

মঙ্গলবার (১৭ মার্চ) খোঁজ নিয়ে জানা গেছে, এসব সেমাইয়ের বেশিরভাগই ঈদকে সামনে রেখে একটি অসাধু চক্র দেশের বিভিন্ন স্হান থেকে নকল অনুমোদনহীন কোম্পানির মাধ্যমে এসব সেমাই রাজারজাত করেছে। অনেক ক্ষেত্রেই সেগুলো অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

যেমন,বনফুলের নাম ব্যবহার করে নকল বর্নফুল বা মোড়ক পরিবর্তন করে,হুগলীর পরিবর্তে হুগলি ব্যবহার করছে। দেখে বোঝার উপায় নেই কোনটা আসল আর কোনটা নকল।

প্যাকেটের গায়ে ‘ঘি ও ডালডায় ভাজা’ লেখা থাকলেও বাস্তবে অধিকাংশ সেমাই পাম তেলে ভাজা হয় বলে স্থানীয়দের দাবি। এতে সেমাইয়ের মান কমে যাওয়ার পাশাপাশি ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, নিম্নমানের লাচ্ছা সেমাই খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তিনি বলেন, সেমাই তৈরিতে অনেক সময় পাম অয়েল, কৃত্রিম রং এমনকি টেক্সটাইল ডাই (কাপড়ের রং) ব্যবহার করা হয়, যা মানবস্বাস্থ্যের জন্য বিশেষ করে শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর।

উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ও এক্সুকিউটিভ ম্যাজিস্টেট অতিশ সরকার বলেন,যারা এসব নকল পন্য সামগ্রি বাজারে বিক্রি করছে সেসকল অসাধু ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে অভিজান পরিচালনা করার আআশ্বাস দেন বিসিএস মাঠ প্রশাসনের এ কর্মকর্তা।

Masum / Ahad Hossain

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত