ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কালীগঞ্জে মোচিক মাড়াই মৌসুমের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৩ রাত ৮:৭

দক্ষিণ বঙ্গের ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিলে ৫৭ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে মোচিক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি বিএসএফআইসি’র প্রধান  প্রকৌশলী শহিদুল করিম কেইন কেরিয়ার টলিতে আখ নিক্ষেপ করে শুভ উদ্বোধন ঘোষণা  করেন।

উদ্ভোধনী অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, মোচিক চাষী কল্যান সমিতির সাধারন সম্পাদক মাসুদুর রহমান মন্টু সহ মিলের কর্মকর্তা কর্মচারী, আখচাষি, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও অন্যান্য নেতৃবৃন্দ। এ সময়ে ২০২২-২৩ অর্থ বছরে সর্বোচ্চ আখ ফলন ও রোপনকারী কৃষক কামাল হোসেন,ওহাব আলী ও মাসুদ রানাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জানা গেছে, চলতি ২০২৩-২০২৪ আখ মাড়াই মৌসুমে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে চিনি আহরনের হার ৬ শাতাংশ  হারে হলে ৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে মিল কর্তৃপক্ষ। এ রোপন মৌসুমে মিল জোন এলাকার ৬০ হাজার একর জমিতে আখ চাষ করা হয়েছে। এ অর্থবছরে আখের দাম মন প্রতি ২২০ টাকা দাম ধার্য করা হয়েছে এবং আগামী অর্থবছরে মনপ্রতি ২৪০ টাকা নির্ধারন করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে লক্ষ্যমাত্রা পুরণ হবে বলে আশা করছে মিল কর্তৃপক্ষ।

Admin / Admin

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা