ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাওয়াই তিন জনকে পিটিয়ে আহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৩ রাত ৮:৯

ঝিনাইদহ -৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অপরাধে তিন জনকে পিটিয়ে আহত করেছে নৌকা প্রার্থীর সমর্থকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জ থানাতে ২টি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। নিয়ামতপুর ইউনিয়নের চাপরাইল বাজারে এঘটনা ঘটে। আহতরা হলেন কালীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মাজেদ বিশ্বাস, সফিউদ্দিন ও আব্দুল হাই।

এ ঘটনায় রাতেই সাবেক কাউন্সিলর আব্দুল মাজেদ বাদী হয়ে নরেন্দ্রপুর গ্রামের মোতাহার মন্ডলের ছেলে রন্জু হোসেন, অনুপমপুর গ্রামের ইছা খার ছেলে তরিকুল ইসলাম, আড়ুয়া শলুয়া গ্রামের রেজার ছেলে রিয়াল ও হরিগোবিন্দপুুর গ্রামের লুৎফার রহমানের ছেলে ডালিম হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং অন্য আর একটি অভিযোগে আশরাফুল ইসলাম আশা বাদী হয়ে অনুপমপুর গ্রামের পূন্য সুত্রধরের ছেলে স্বপন সুত্রধর, নরেন্দ্রপুর গ্রামের শের আলীর ছেলে শাহিন, নরেন্দ্রপুর গ্রামের মোতাহার মন্ডলের ছেলে রন্জু হোসেন, অনুপমপুর গ্রামের ইছাখার ছেলে তরিকুল ইসলাম, আড়ুয়া শলুয়া গ্রামের রেজার ছেলে রিয়াল ও হরিগোবিন্দপুুর গ্রামের লুৎফার রহমানের ছেলে ডালিম হোসেন সহ  অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।  

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু আজিফ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান এই কর্মকর্তা।

Admin / Admin

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত