গুলিসহ বিদেশী পিস্তল, ওয়াকিটকি ও বিপুল পরিমাণ মদসহ গ্রেফতার তিন
খিলক্ষেতের লেকসিটি এলাকা থেকে গুলিসহ দুটি বিদেশী পিস্তল, ওয়াকিটকি ও বিপুল পরিমাণ মদসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির খিলক্ষেত থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-নাফিজ মোহাম্মদ আলম, মোঃ সুজন মিয়া ও মোঃ রমজান আলী।
মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৪ খ্রি.) সকালে সেনাবাহিনীর সহায়তায় খিলক্ষেতের লেকসিটির কনকর্ড ছায়ানীড় নামক একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪৮ রাউন্ড গুলি, ১টি সিগনাল লাইট, ১টি ওয়াকিটকি, ২টি আইফোনসহ বিভিন্ন ব্রান্ডের ৯টি মুঠোফোন, বিভিন্ন ব্রান্ডের ১৭ হাজার ৩০০ মিলি বিদেশী মদ, ৩০৯৫ মিলি বিয়ার ও নগদ ১ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
এসব জব্দকৃত অস্ত্র ও গুলিসহ অন্যান্য মালামাল অবৈধ কাজে ব্যবহারের জন্য ও মদ বিক্রির জন্য নিজ হেফাজতে রেখেছিলো বলে গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত নাফিজের বিরুদ্ধে ডিএমপির ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরো চারটি মামলা রয়েছে। এছাড়া সুজন মিয়ার নামে হাজারীবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো দুটি মামলা রুজু হয়েছে।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা