শিবচরের চার দোকানে ভোক্তা অধিকারের জরিমানা
মাদারীপুর জেলার শিবচরে বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিক্রয় ভাউচার, মূল্য তালিকা না থাকা,খাবারে ক্ষতিকর রং মিশ্রিত থাকায় ৪ দোকানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার(৯ অক্টোবর) দুপুরে শিবচর পৌর এলাকার কাঁচাবাজারে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, বাজার নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস উপজেলার কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন। এসময় অতিরিক্ত দামে ডিম বিক্রি এবং বিক্রয় ভাউচার দেখাতে না পারায় মেসার্স দুলাল মন্ডল ট্রেডার্সকে ৩ হাজার টাকা, দুটি মুরগীর দোকানে ৫ হাজার টাকা এবং আকবর ট্রেডার্স নামের একটি মুদি দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহাকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান,'ভোক্তার অধিকার সংরক্ষণে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। অনিয়ম পাওয়ায় শিবচর বাজারের ৪ টি দোকানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে।'
Rp / Rp
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী