ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

রাজশাহীতে তাসকিন, ঢাকায় লিটন– প্রথম সেটে যেমন হলো ড্রাফট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ১:১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে আজ। গত আসরের চার দলের সঙ্গে নতুন করে তিন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে এবার। শক্ত দল গড়তে সাত ফ্র‌্যাঞ্চাইজি এই ড্রাফটে অংশ নিয়েছে। যেখানে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং ৪৩৪ বিদেশি ক্রিকেটার থেকে পছন্দের দল গড়বে দলগুলো।

এরইমাঝে শেষ হয়েছে প্রথম সেটের ড্রাফট। এই সেটে ছিলেন স্থানীয় খেলোয়াড়রা। তাতে সবার আগে ডাক পেয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তাকে দলে টেনেছে দুর্বার রাজশাহী। এরপরেই লিটন দাসকে নেয় ঢাকা ক্যাপিটালস। বড় খেলোয়াড়ের পেছনে যায়নি চট্টগ্রাম কিংস। তবে আগ্রহের তালিকায় ওপরের দিকে আছেন পেসাররাই। 

দল পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তিনি আরও একবার নামবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তার মতোই আগের দল ফরচুন বরিশালে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

সেট ১ - রাউন্ড ১ 
তাসকিন আহমেদ- দুর্বার রাজশাহী 
লিটন কুমার দাস - ঢাকা ক্যাপিটালস 
শামীম হোসেন পাটোওয়ারী - চিটাগাং কিংস 
হাসান মাহমুদ - খুলনা টাইগার্স 
নাহিদ রানা - রংপুর রাইডার্স 
রনি তালুকদার - সিলেট স্ট্রাইকার্স 
মাহমুদউল্লাহ রিয়াদ - ফরচুন বরিশাল 

সেট ১ - রাউন্ড ২ 
তানভির ইসলাম - ফরচুন বরিশাল 
মাশরাফি বিন মর্তুজা - সিলেট স্ট্রাইকার্স 
সাইফ হাসান - রংপুর রাইডার্স 
নাইম শেখ- খুলনা টাইগার্স 
পারভেজ ইমন - চিটাগাং কিংস 
হাবিবুর রহমান সোহান - ঢাকা ক্যাপিটালস 
জিসান আলম- দুর্বার রাজশাহী

Admin / Admin

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড  বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর

রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার