এ জয় টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাস বাড়াবে, মনে করেন শান্ত
নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো সীমিত ওভারের ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এতে যেন এক অন্যরকম অনুভূতি নাজমুল হোসেন শান্তর। কারণ, তার অধীনেই যে ঐতিহাসিক জয়টি পেয়েছে টাইগাররা। ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে শান্তর অঙ্গভঙ্গিতে যেন আত্মতৃপ্তির রেখা স্পষ্ট হয়ে উঠেছে।
বক্তব্যে শান্ত বলেছেন, ‘ক্রিকেটাররা যেভাবে এই ম্যাচ খেলেছেন তাতে সত্যিই গর্বিত। সিরিজের আগে আমরা ভেবেছিলাম, এই সিরিজ জিততে পারবো। প্রথম দুই ম্যাচ জিততে না পারলেও সৌভাগ্যক্রমে আজ আমরা জিততে পেরেছি। বোলাররা অনেক কিছু শিখেছেন। তারা ভালো এরিয়া বাছাই করে বোলিং করছিল, নিজের উইকেট খুঁজতে যায়নি। আজ বোলাররা যেভাবে বোলিং করেছে তাতে খুশি। আমি বোলারদের চাপ দেওয়ার চেষ্টা করিনি, শুধু আমার নিজের খেলাটা খেলার চেষ্টা করেছি এবং আমার নিজের কাজের ওপর মনোযোগ দিয়েছি।’
বিজ্ঞাপন
শান্ত আরও বলেন, ‘এই ম্যাচ জয় আমাদের অনেক আত্মবিশ্বাসী (টি-টোয়েন্টি সিরিজের জন্য) করে দেয়, যদিও টি-টোয়েন্টি একটি ভিন্ন ফরম্যাট এবং আমরা সেই অনুযায়ীই পরিকল্পনা করবো। আমরা কিছু জায়গায় (নেপিয়ারের বিভিন্ন জায়গায় ঘুরতে) যাওয়ার পরিকল্পনা করছি, তবে আমাদের মনে রাখতে হবে, আমাদের কয়েক দিনের মধ্যে টি-টোয়েন্টি খেলতে হবে।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘এরকম তো চিন্তা কখনই করিনি (৯৮ রানে নিউজিল্যান্ডকে অলআউট করার)। লম্বা সময় যখন ভালো বল করেছি, উইকেট এমনিই পড়েছে। এমন কিছু ছিলো না যে ১০০ বা ৯৮ রানে অলআউট করে দেব। ভালো জায়গায় লম্বা সময় বল করার পরিকল্পনা ছিলো, ওটাই তারা করেছে। এজন্য খুবই গর্ব বোধ করছি যে ওরা আগের দুই ম্যাচ হারার পর ফিরে আসতে পেরেছেন।’
বিজ্ঞাপন
নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শনিবার ভোরে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে কিউইদের বিপক্ষে রান তাড়ায় ম্যাচ জেতার ইতিহাসে সবচেয়ে বড় জয়টি পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
নেপিয়ারে টস জিতে ফিল্ডিং করতে নেমে কিউইদের মাত্র ৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট আর ২০৯ বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ। এতে টাইগাররা তিন ম্যাচ সিরিজ শেষ করেছে ২-১ ব্যবধানে হেরে।
Admin / Admin
থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন
সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি
ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা
প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান
বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার
উৎসব ও আনন্দের মাঝে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের
নভেম্বর ঢাকায় আয়োজিত হবে নারী কাবাডি বিশ্বকাপ
অনারম্বর আনুষ্ঠানিকতায় ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র
ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র