ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

দেশ ও জাতির কল্যাণে আলেম-ওলামা সমাজের ভূমিকা অবিস্মরণীয় --ধর্ম উপদেষ্টা


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৫-১০-২০২৪ রাত ১০:৫১

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,
দেশ ও জাতির কল্যাণে আলেম-ওলামা সমাজের ভূমিকা অবিস্মরণীয়। দেশের যেকোন ক্রান্তিকালে তাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।

গতকাল বিকালে চট্টগ্রামের ফটিকছড়িতে জামিয়া ওবায়দিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন,  এদেশের ইতিহাসে যতবার ফিতনা- ফ্যাসাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে ততবারই আলেম-ওলামারা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছেন। ভবিষ্যতেও যদি কোন অপশক্তি কখনও এদেশে ইসলামের ওপর আঘাত করার চেষ্টা করে তাহলে আলেমসমাজ তা রুখে দেবে। ইসলাম ধর্মকে নিয়ে কোন হীন চক্রান্ত এদেশে সফল হবে না।

ধর্ম উপদেষ্টা আরো বলেন,আমরা ক্ষমতা ভোগের অভিপ্রায় নিয়ে দায়িত্ব গ্রহণ করিনি।  জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবেন তারা যাতে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে সেই পথ সুগম করতেই আমরা কাজ করে যাচ্ছি। এজন্য সংস্কারমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলার উন্নয়ন আমাদের অগ্রাধিকার। এরপর ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে যথাসময়ে  নির্বাচন দেওয়া হবে।

ড. খালিদ বলেন, অন্তর্বর্তী সরকার যেসময়ে দায়িত্ব গ্রহণ করেছে সেসময় দেশের পরিস্থিতি ছিলো নাজুক। রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক সংকটসহ সরকারকে নানামুখী সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সকলের আন্তরিক সহযোগিতার ফলে এসব সংকট ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে। এ দেশের মানুষ যে বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন লালন করে সেরূপ রাষ্ট্র বিনির্মাণের পথে সরকার এগিয়ে যাচ্ছে।

জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ সালাহ উদ্দীন নানুপুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, মাদ্রাসার সিনিয়র শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Admin / Admin

পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ

১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ