ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১২-২০২৩ বিকাল ৫:৪০

মাদারীপুরের কালকিনিতে ইস্কান্দার খান (৫২) নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। শনিবার সকাল ৭টার দিকে তাকে কুপিয়ে আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

মাদারীপুর-৩ আসনের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে কালকিনির লক্ষীপুর এলাকায় দুদিন আগে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই জেরে কাচিকাটা বাজার এলাকায় শনিবার সকালে বাজার করতে যান রায়পুর ভাটবালি এলাকার আমির আলী খানের ছেলে ইস্কান্দার খা (৫২)। তিনি স্বতন্ত্র প্রার্থী মোসা তাহমিনা আক্তারের সমর্থক ছিলেন। সেখানে তার ওপর হামলা চালায় নৌকার সমর্থকরা। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Admin / Admin

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত