ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার আসামী আ,লীগ নেতা গ্রেফতার


সোহাগ , বেনাপোল photo সোহাগ , বেনাপোল
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ৪:৪২
ভারতে পালানোর সময়  ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামী  আ,লীগ নেতা রুস্তম খন্দকারকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করেছে ।  তবে কৌশলে পালিয়ে যায় তার সহযোগীরা।
 
বৃহস্পতিবার(১৬অক্টবর) সকালে বেনাপোল ইমিগ্রেশন ভেতরে পুলিশ তাকে গ্রেফতার করে। সে ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক।রুস্তম খন্দকার নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার লালপুর গ্রামের তারা খন্দকারের ছেলে।সে নারায়নগঞ্জের ফতুল্লা থানার একটি হত্যা মামলার আসামি। ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে গত ২৯ আগস্ট থানায় মামলা হয়। মামলা নম্বর-৩৪৩,তারিখ, ২৯-০৮-২০২৪। মামলার ধারা যথাক্রমে ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৬/৩০২/১১৪/৩৪। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৮২ জনের নাম উল্লেখ করে মোট ৪৮২ জনের নামে মামলা হয়েছে। গ্রেফতারকৃত বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান বেনাপোল ইমিগ্রেশন ওসি ফারুক মজুমদার।পরে ফতুল্লা থানায় সোপর্দ করা হবে।
 
তিনি আরো  জানান, অপরাধীরা যাতে পালাতে না পারে চেকপোষ্ট ইমিগ্রেশন ভবনে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। এতে সন্দেহ ভাজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ,বিজিবি ও সরকারের গোয়েন্দা সংস্থ্যার সদস্যরা।  বৃহস্পতিবার রুস্তম খন্দকার বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করলে সেখানে কর্মরত নিরাপত্তা সদস্যদের সন্দেহ হয়। এক পর্যায় তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় সে ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামী রুস্তম খন্দকার।

Rp / Rp

বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে

বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন