বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ ও প্রীতিভোজের আয়োজন করেছে বরগুনা জেলা কারাগার। শুক্রবার (২৬জুন)সকালে বরগুনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বরগুনা জেলা কারাগারের জেল সুপার মোঃ আনোয়ার হোসেন।
ম্যাচে জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত আর্জেন্টিনা ও ব্রাজিল দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় আর্জেন্টিনা ৪-২ গোলে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর্জেন্টিনা দলের কারারক্ষী রাসেল দলকে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুর্দান্ত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে বিজয়ী আর্জেন্টিনা দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ ব্রাজিল দলের হাতে সান্ত্বনা ট্রফি তুলে দেন জেল সুপার মোঃ আনোয়ার হোসেন। একই সঙ্গে উভয় দলের সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ট্রফি বিতরণ অনুষ্ঠানে জেলার আমিনুর রহমান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেল সুপার মোঃ আনোয়ার হোসেন বলেন, "কারারক্ষীরা সার্বক্ষণিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। দায়িত্বের পাশাপাশি তাদের শারীরিক সক্ষমতা, মানসিক প্রশান্তি এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দলগত চেতনা, শৃঙ্খলা ও কর্মস্পৃহা আরও জোরদার করে। ভবিষ্যতেও এমন গঠনমূলক আয়োজন অব্যাহত থাকবে।"
আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের সুযোগ করে দিতেই এ প্রীতি ফুটবল ম্যাচ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
Ahad Hossain / Ahad Hossain
বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা
লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে