পল্লী বিদ্যুতের ব্ল্যাক আউট: প্রধান আসামি গ্রেপ্তার
পল্লী বিদ্যুতে ব্ল্যাক আউট কর্মসূচি দিয়ে সারাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করা হয়। এ ঘটনায় ঢাকার খিলক্ষেত থানায় সাইবার নিরাপত্তা আইনের দায়েরকৃত মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে রাতেই সদর থানা থেকে তাকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়।
শনিবার (১৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি মো. আবদুল মুনাফ। তিনি বলেন, গত বৃহস্পতিবার সারাদেশে পল্লী বিদ্যুৎ ব্ল্যাক আউট কর্মসূচি দিয়ে দেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করা হয়। এ ঘটনায় আরিফুল ইসলামকে প্রধান আসামি করে সাইবার নিরাপত্তা আইনের মামলায় সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। পরে রাতেই তাকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার মো. আরশাদ হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার খিলক্ষেত থানায় আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এ মামলা দায়ের করেন। ওই মামলায় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
মামলার বাদী মো. আরশাদ হোসেন কুষ্টিয়া জেলা সদরের জুগিয়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে বলে জানা গেছে।
Admin / Admin
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী