ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে কৃষকের স্বার্থে কাজ করতে হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২০-১০-২০২৪ বিকাল ৭:১০

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তথাপিও তাদের কাজের আরো সুযোগ রয়েছে। শুধু প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থে নয়, বরং সাধারণ কৃষকের উন্নয়নে ও স্বার্থে তাদের কাজ করতে হবে। 

উপদেষ্টা আজ দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা ইকোপার্কে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মতবিনিময় সভায় কৃষকরা জানান, রাজশাহীতে খাওয়ার আলুর জন্য হিমাগার বা সংরক্ষণাগার রয়েছে কিন্তু বীজ আলু সংরক্ষণের জন্য কোন হিমাগার নেই। এ বিষয়ে উপদেষ্টা বলেন, সরকার কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি চাষীদের আলু সংরক্ষণে আড়াই লাখ টাকা ব্যয়ে অহিমায়িত মডেল ঘর নির্মাণ করছে। তিনি বলেন, সরকার আলু উৎপাদন বৃদ্ধির জন্য নেদারল্যান্ডস থেকে উন্নত জাতের আলুবীজ আমদানি করেছে। উপদেষ্টা এসময় আলুবীজের দাম যাতে না বাড়ে সে বিষয়ে সতর্ক থাকার জন্য কৃষকদের পরামর্শ প্রদান করেন।

কৃষকরা আরো জানান, এ অঞ্চলের মাটিতে পিএইচ এর পরিমাণ কম থাকার কারণে মাটিতে অম্লত্ব বেশি। ফলে ফসল উৎপাদন কম হচ্ছে। কৃষকরা এ সমস্যা সমাধানে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। উপদেষ্টা এ বিষয়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে গবেষণাপূর্বক সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন। 

মতবিনিময় সভায় উপদেষ্টা কৃষকদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা শোনেন। তিনি কৃষকদেরকে লাভজনক শস্য উৎপাদন ও শস্য বহুমুখীকরণের পরামর্শ প্রদান করেন।

উপদেষ্টা এর আগে "পদ্মা নদী হতে সরমংলা খাড়িতে ভূগর্ভস্থ পাইপ লাইন দ্বারা পানি সঞ্চালন" প্রকল্প পরিদর্শন করেন। তিনি সরমংলা খাড়িতে পোনামাছ অবমুক্ত করেন এবং সরমংলা ইকোপার্কে 'ব্ল্যাকস্টোন' জাতের আমের চারা রোপণ করেন। পরে তিনি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালিত কলিপুর ইরিগেশন সিস্টেম পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান ও নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Admin / Admin

পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ

১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ