ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নড়াইলে সিঁধ কেটে দুর্বৃত্তদের হাতে প্রধান শিক্ষিকা খুন


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ২১-১০-২০২৪ দুপুর ৪:৫

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউপির চর-দৌলতপুর গ্রামে মালোপাড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে গলায় গামছা পেঁচিয়ে সবিতা রানী বালা (৫০) নামে এক স্কুল শিক্ষিকাকে রাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে চর-দৌলতপুর গ্রামের মালো পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সবিতা রানী বালা চরদৌলতপুর গ্রামের পরিতোষ কুমার মণ্ডলের স্ত্রী। ৮৫নং চর-দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদে কর্মরত ছিলেন তিনি। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সবিতা রাণী বালা স্কুল শিক্ষক থাকার কারণে তিনি গভীর রাত পর্যন্ত ঘরে বসে ল্যাপটপে কাজ করতেন। তার স্বামী বাড়িতে থাকা মন্দিরে পূজা-অর্চনা করে পাশের ঘরে ঘুমিয়ে থাকেন। রোববার (২০ অক্টোবর) রাতে দৈনন্দিন কাজ শেষে প্রতিদিনের মতো রাতে ঘরে একা ঘুমিয়ে ছিলেন ওই স্কুল শিক্ষিকা। তার স্বামী বাড়ির অন্য ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতে পরিতোষ মণ্ডল টয়লেটে যাওয়ার জন্য বের হতে গেলে বাহির পাশ থেকে ঘরের দরজার ছিটকিনি লাগানো দেখেন, পরে তিনি সবিতা রাণিকে ফোন দিলে তার ফোন বন্ধ পায়।

পরে প্রতিবেশী ভাই সন্তোষ মণ্ডল কে ফোন করলে তার ঘরের ছিটকিনি ও বাহির থেকে বন্ধ পেয়ে পেছন দরজা দিয়ে বের হন। পরে সবাই মিলে সবিতা রাণীর ঘরে গিয়ে তার হাত পা বাঁধা মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে সিঁধ কেটে ঘরে ঢোকে চোরের দল। ওই নারী তাদের চিনে ফেলায় তার গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। এসময় ঘরের আসবাবপত্র এলোমেলো করে সবিতা রাণী বালার ব্যবহৃত ল্যাপটপ হাতে ও গলায় ও কানে পরিহিত স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। 

সোমবার (২১ অক্টোবর) ভোরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Admin / Admin

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত