৭ম আন্তর্জাতিক উড্ডয়ন নিরাপত্তা সেমিনার
বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক উড্ডয়ন নিরাপত্তা সেমিনার ২১ অক্টোবর ২০২৪, সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় শুরু হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে এ সেমিনার উদ্বোধন করেন। এই সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে আধুনিক প্রযুক্তিগত উৎকর্ষতাকে ব্যবহার করে নিরাপদ উড্ডয়ন পরিকল্পনা ও ব্যবস্থাপনা, উড্ডয়ন দুর্ঘটনা ঝুঁকি হ্রাসকরণ, নিরাপদ উড্ডয়নের ভূমিকা নিয়ে মতবিনিময় এবং অভিজ্ঞতা বিনিময় করা। তাই এবারের এই সেমিনারের মূল প্রতিপাদ্য হচ্ছে 'Promoting Flight Safety by Embracing Technological Advancements'
প্রধান অতিথি এই আন্তর্জাতিক সেমিনার আয়োজনের জন্য বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বন্ধুপ্রতীম বিমান বাহিনীর অংশগ্রহণকারীদের পাশাপাশি বাংলাদেশের পেশাদার বিমান চালকদেরও আন্তরিক ধন্যবাদ জানিয়েছন। যেহেতু বিশ্ব প্রযুক্তির ক্ষেত্রে অসাধারণ গতি প্রত্যক্ষ করছে, তাই তিনি আশা প্রকাশ করেন যে, সেমিনারটি ক্রমবর্ধমান জটিল পরিস্থিতিতে উড্ডয়ন নিরাপত্তা বজায় রাখা এবং উন্নত করার চ্যালেঞ্জ মোকাবেলায় অবদান রাখবে। বিভিন্ন অধিবেশনে আলোচনা কেবল মাত্র অত্যাধুনিক প্রযুক্তির সম্ভাবনাই অন্বেষন করবে না বরং নিরাপত্তা নিশ্চিত করার ফলে সেগুলো কার্যকরভাবে বাস্তবায়নে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন। পরিশেষে, প্রধান অতিথি প্রত্যাশা করেন প্রাণবন্ত অংশগ্রহণ এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সেমিনারটি সাফল্যমন্ডিত হয়ে উঠবে।
উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বাহরাইন, ইন্দোনেশিয়া, মায়ানমার, রাশিয়া, কাতার, মালদ্বীপ, চীন, কেনিয়া, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলংঙ্কা, যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়ের বিমান বাহিনীর কর্মকর্তাগণ উক্ত সেমিনারে অংশগ্রহণ করছেন। উক্ত সেমিনারে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, এমআইএসটি ইত্যাদি সংস্থাসমূহ সহ বাংলাদেশে বিদ্যমান অধিকাংশ বেসরকারি এয়ারলাইন্সসমূহ অংশগ্রহণ করছেন। উল্লেখ্য যে, এই আর্ন্তজাতিক সেমিনার আগামী ২৩ অক্টোবর ২০২৪ তারিখে সমাপ্ত হবে।
Admin / Admin
পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী
একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী