ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

বিআরটিসির সুনাম নষ্টে কোনো ষড়যন্ত্র কাজে আসবেনা


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২১-১০-২০২৪ রাত ১০:১

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন- বিআরটিসির প্রধান কার্যালয়ের সামনে দুষ্কৃতকারীদের ঝটিকা মানববন্ধনের চেষ্টার ঘটনায় থানায় জিডি করেছেন প্রতিষ্ঠানটির সিনিয়র শ্রম কর্মকর্তা রাকিবুজ্জামান।জিডিতে বলা হয়, বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে কতিপয় দুষ্কৃতকারী অনৈতিক সুবিধা নিতে জোরপূর্বক বিআরটিসি ভবনে ঢোকার চেষ্টা করে। পরে বিআরটিসির কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হলে এ সময় দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এতে বলা হয়, ঢাকা-মুন্সীগঞ্জ রোড দখলে নিতে কিছু ব্যক্তি নানা ভাবে দেন-দরবার করছিল।লিজ পদ্ধতি বন্ধ থাকায় রোড দখলে নেওয়ার সুযোগ নেই জেনেও বিআরটিসিকে চাপে ফেলতে এ ধরনের কাজ করা হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, আমরা সারা দেশে কর্মকর্তাদের বলে দিয়েছি। এভাবে চোরা গুপ্তা মানববন্ধন অথবা হামলা করতে চাইলে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হবে। ঝটিকা মানববন্ধন বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি করে দিয়েছি।এ ঘটনায় পল্টন মডেল থানায় একটি জিডি করেছি। বিআরটিসির সুনাম নষ্টে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। ৫ আগস্ট-পরবর্তী অদম্য বাংলাদেশ গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। বিআরটিসি নিজস্ব জনবল দিয়ে অধিকাংশ কার্যক্রম পরিচালনা করে, আমি দায়িত্ব নেওয়ার পর বাস লিজ পদ্ধতি পুরোপুরি বন্ধ করে দিয়েছি। এই পদ্ধতিতে একসময় বিআরটিসিতে লুটতরাজ হয়েছে। এটা হতে দেওয়া হবে না।

Admin / Admin

পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ

১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ