শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আজ (মঙ্গলবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এঁর সাথে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূত নিকোলাস উইক্স-এর (Mr. Nicolas Weeks) সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এই সাক্ষাৎকারে শিশুশ্রম, শ্রম আইন, নারীদের প্রতি সহিংসতা নিরসন, নারীর ক্ষমতায়ন, গার্মেন্টস সেক্টরে শ্রমিকবান্ধব পরিবেশ তৈরি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এ সময় সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স গার্মেন্টস সেক্টরে শ্রম অসন্তোষ নিরসন, শিশুশ্রম এবং শ্রমিকের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থান সচিব এ.এইচ. এম শফিকুজ্জামান বলেন, আমরা শ্রমিকদের সকল ন্যায্য দাবি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। শ্রম সেক্টরের উন্নয়নে সরকার, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ একসাথে কাজ করছে। শ্রমিকদের মধ্যে বৈষম্য নিরসনে আমরা ডাটাবেজ তৈরীর একটি নতুন প্রকল্প নিতে যাচ্ছি।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সুইডেনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, যুবরাই দেশের প্রধান স্টেকহোল্ডার। জুলাই গণঅভ্যুত্থানে যুবরা প্রথম রাস্তায় নেমে আসে এবং ফ্যাসিবাদী সরকারকে পতনের লক্ষ্যে সামনে থেকে নেতৃত্ব দেয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের যুবদের দক্ষতা বৃদ্ধির জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এঁর নেতৃত্বে আমরা যুববান্ধব পরিস্থিতি সৃষ্টিতে কাজ করে যাচ্ছি। এ ধারা অব্যাহত থাকবে।
Rp / Rp
পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী
একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী