মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অভিযোগ তদন্তে কমিটি গঠন
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ অধিশাখা থেকে এসংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলো সংশ্লিষ্ট জেলার গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জেলা প্রশাসক বা তার প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক। তবে বিভাগীয় শহরের ক্ষেত্রে ইসলামিক ফাউণ্ডেশনে পরিচালক কমিটির সদস্য হবেন। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (পরিকল্পনা)কে কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
'প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন' শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত এবং নির্মানাধীন মডেল মসজিদের নির্মাণ অথবা ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযোগ সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য এ কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ কমিটি লিখিত, মৌখিক, পত্রিকার কাটিং, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক মাধ্যম কিংবা অন্য কোনভাবে প্রাপ্ত মডেল মসজিদ নির্মাণ অথবা ব্যবস্থাপনা সংক্রান্ত অনিয়ম তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে। কমিটিকে অভিযোগ প্রাপ্তির ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে কমিটি সময় বৃদ্ধির অনুমোদন নিতে হবে। এ কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।
Rp / Rp
পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী
একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী