ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল নির্বাচন আজ অনুষ্ঠিত


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ২:৩৬

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: দীর্ঘ ১৫ বছর পর আজ নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ১২টি ইউনিয়ন ও পৌরসভার ১৯টি ওয়ার্ডের বিএনপি কমিটির সদস্যরা  ব্যালটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করবেন।

এবারের কাউন্সিলে মোট ২৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা বিএনপির সভাপতি পদে ৬ জন প্রার্থী আছেন: জিএম নজরুল ইসলাম (প্রতীক: দোয়াত-কলম), আবু হায়াত সাবু (চেয়ার), সাচ্চু মিয়া (মোটর সাইকেল), আহাদুজ্জামান বাড় (চশমা), আসাদুজ্জামান জামান (ঘোড়া), রবিউল ইসলাম পলাশ (দেয়াল ঘড়ি)। সাধারণ সম্পাদক পদে প্রার্থী আছেন কাজী সুলতানুজ্জামান সেলিম (ছাতা) ও টিপু সুলতান (আনারস)। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন শেখ জামশেদ আহমেদ (মাছ), শাহ আলম (টিউবওয়েল), অহিদুজ্জামান (সিলিং ফ্যান), আজিজার সরদার (মোরগ), মো তানভীর হেসেন অনু (বই), মিজানুর রহমান (গোলাপ ফুল)।

পৌর বিএনপির সভাপতি পদে প্রার্থী হচ্ছেন মিলু শরিফ (দোয়াত-কলম), এসএম শাহিন বিপ্লব (চশমা), মোল্যা নজরুল ইসলাম (চেয়ার), আব্দুস সবুর (ঘোড়া)। সাধারণ সম্পাদক পদে আছেন মো আকিদুল ইসলাম (আনারস), রবিউল ইসলাম রবি (ছাতা), মশিয়ার রহমান সান্টু (মোমবাতি), আজাদ হোসেন (ফুটবল)। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জহিরুল ইসলাম জহির (গোলাপ ফুল) ও এসএ সাইফুল্লাহ নামুন (মাছ)।

লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মশিয়ার রহমান সান্টু জানান, নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটুর মতে, ভোটগ্রহণ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। এ বিষয়ে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম শুক্রবার সকালে ভেন্যু পরিদর্শন করেছেন।

কাউন্সিলে উপজেলার মোট ভোটার সংখ্যা ৮৫২ এবং পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪৬১ জন। লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান জানিয়েছেন, নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

Admin / Admin

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত