পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের
'পাটকে 'জিআই' করার উদ্যোগ নেওয়া হয়েছে। গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ' নামে পাটের জিআই হবে। দেশে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে সহজলভ্য হতে হবে। পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক হলে পাটের কোন সংকট হবে না। পাটের ব্যাগ উৎপাদনে পাট পাওয়া না যায়, প্রয়োজনে রপ্তানী বন্ধ করা হবে। আমাদের চাহিদা না মিটিয়ে রপ্তানী করবো না। সাধারণ মানুষের পাটের ব্যাগ রাখার অভ্যাস হয়ে যাবে। এই অভ্যাস আগেও ছিল । পাটের ব্যাগ বারবার ব্যবহার করা যাবে।’’
রবিবার ( ২৭ অক্টোবর) ‘‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ বাস্তবায়ন এবং পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আরো বলেন, আপনারা পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করুন, কোন সমস্যা হলে সমাধান করা হবে। আমরা কোন খাতকে চেপে ধরছি না, সবাইকে সময় দিয়েছি। এতোদিন ব্যবসায়ীরা পাটকে বন্ধ করে প্লাষ্টিকের কারখানা করেছে সেটা আর হবে না। পাটকে এগিয়ে নিতে হবে।'
আগামী মাস থেকে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য নভেম্বরের পর থেকে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয় বলে এ বৈঠকে জানানো হয়।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ, অতিরিক্ত সচিব তাসলিমা কানিজ নাহিদা বস্ত্র ও পাট মন্ত্রণালয়, অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, অতিরিক্ত সচিব এ.এন.এম মঈনুল ইসলাম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: আব্দুল খালেক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো: ছিদ্দিকুর রহমান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়াম্যান মো: রুহুল আমিন খান, বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন মহা সচিব আ: বারিক খান ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Admin / Admin
পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী
একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী