ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে" নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নামকরণ করা সিদ্ধান্ত


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৭-১০-২০২৪ রাত ৯:১০

আজ মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে "মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়" এবং এর অধীন দুটি দপ্তর সংস্থা যথাক্রমে "মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা" এর নাম পরিবর্তন সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অন্ত:মন্ত্রণালয় সভার সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এ সময় তিনি জানান যে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীন দুটি দপ্তর/সংস্থা যথাক্রমে 'মহিলা বিষয়ক অধিদপ্তর' ও 'জাতীয় মহিলা সংস্থা' এর নাম মহিলা শব্দের পরিবর্তে 'নারী' করার জন্য একটি সারসংক্ষেপ তৈরি করা হয়েছে। 

উপদেষ্টা বলেন, নারী শব্দটি বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে যেমন আন্তর্জাতিক নারী দিবস, জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১, নারী বিষয়ক অন্যান্য আইন, বিধিমালা ও নীতিমালায় এবং দেশে-বিদেশে সামাজিক ও প্রাতিষ্ঠানিক সকল ক্ষেত্রে 'মহিলা' শব্দটি নয় বরং 'নারী' শব্দটি ব্যবহৃত  হয়েছে ।

তিনি 'মহিলা' শব্দটির পরিবর্তে 'নারী' শব্দটির ব্যবহার সার্বজনীন উল্লেখ করে বলেন, স্বাধীন বাংলাদেশের সংবিধানের ১৯,২৭,২৮ ও ২৯ অনুচ্ছেদে নারীর রাজনৈতিক,সামাজিক,অর্থনৈতিক ক্ষেত্রসহ অন্যান্য সকল ক্ষেত্রে নারীর সম-অধিকার, সম-সুযোগ ও ক্ষমতায়নের বিষয়গুলো সন্নিবেশিত । সরকারের নির্বাচনী ইশতেহারে 'নারী' শব্দটি ব্যবহার করা হয়েছে নারি উন্নয়নের ক্ষেত্রে । এ সকল দিক বিবেচনা করে সকলের মতামত ও পরিকল্পনার মাধ্যমে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের করা যায় বলে তিনি উল্লেখ করেন ।

এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক , মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।

Admin / Admin

পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ

১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ