"গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ" নামে পাটের জিআই হবে -- উপদেষ্টাএম সাখাওয়াত হোসেন
'পাটকে 'জিআই' করার উদ্যোগ নেওয়া হয়েছে। গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ' নামে পাটের জিআই হবে বলে মন্তব্য করেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ( অব:) ড. এম সাখাওয়াত হোসেন। উপদেষ্টা বলেন, ‘ বন্ধ থাকা মিলগুলো উদ্যোক্তাদের মাধ্যমে দ্রুত উৎপাদনের আওতায় আনা হবে। পিপিপি বা দীর্ঘমেয়াদি লীজের মাধ্যমে নিয়ে বিনিয়োগকারীরা টেক্সটাইলসহ অন্যকিছু করতে পারেন। এখন পাটের চাহিদা, দাম বাড়ছে। পাটের অবৈধ মজুদদারি কঠোরভাবে নজরদারি করা হবে। '
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আরও বলেন,' মিল দুটোর হস্তান্তর অনুষ্ঠানে আমার পক্ষ থেকে প্রাণ গ্রুপ 'কে আন্তরিক শুভেচ্ছা। বন্ধ মিলগুলোর ব্যবহার নিশ্চিত করে কর্মসংস্থান, রাজস্ব আয়, সামাজিক উন্নয়নসহ শিল্পায়নের প্রসারে সুফল পাওয়া যাবে। বিনিয়োগকারীদের বন্ধ থাকা মিলগুলোতে আগামীতে আরও বিনিয়োগ করার আহ্বান জানাই।'
রবিবার (২৭ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনাগাঁও হোটেলে মন্ত্রণালয় আয়োজিত দুটি মিলের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে আর আর টেক্সটাইল মিল, চট্টগ্রাম এবং রাজশাহী টেক্সটাইল মিল, রাজশাহী পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি)র মাধ্যমে পরিচালনার মাধ্যমে বাংলাদেশ টেক্সটাইল (বিটিএমসি) এর সাথে যথাক্রমে প্রাণ গ্রুপের দুটি অঙ্গ প্রতিষ্ঠান চট্টগ্রাম, আর আর টেক্সটাইল লিঃ এবং বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিঃ এর চুক্তি স্বাক্ষর ও মিল হস্তান্তর অনুষ্ঠিত হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ বলেন, ‘বর্তমানে বিটিএমসি’র নিয়ন্ত্রণে ২৫টি মিল রয়েছে। বস্ত্র খাতের সাথে পাট খাতের বহুমুখী পণ্য সমাদৃত। প্রাণ গ্রুপের সক্ষমতা ভালো এবং আগামীতে প্রাণ গ্রুপ এখাতে আরো বিনিয়োগ করবে বলে আশা করি। ' এদিকে, প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে মিল দুটি চালুর মাধ্যমে কর্মসংস্থানের যোগাড় হবে। এখানে গ্রিন ফ্যাক্টরি করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
চুক্তির আওতায় প্রাণ গ্রুপ এই দুটি মিল আগামী ৩০ বছর মেয়াদে কার্য পরিচালনা করবে। এছাড়া এ চুক্তি ১০ বছর বর্ধিত করার সুযোগ রয়েছে। দুটি মিলের মধ্যে চট্টগ্রামের আর আর টেক্সটাইল মিলের আয়তন ১৯ একর এবং রাজশাহী টেক্সটাইল মিলের আয়তন ২৬ একর। প্রাণ গ্রুপ প্রয়োজনীয় সংস্কার করে আধুনিক টেক্সটাইল মিল হিসেবে প্রতিষ্ঠান দুটিকে গড়ে তুলবে। মিল দুটিতে প্রায় দশ হাজার লোকের কর্মসংস্থান হবার সম্ভাবনা আছে।
অনুষ্ঠানে বিটিএমসি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক স্বাগত বক্তব্য রাখেন। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব দেলোয়ারা বেগম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা,সুব্রত শিকদার, এ, এন, এম, মঈনুল ইসলামসহ বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Rp / Rp
পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী
একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী