জাতি- ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে বৈষম্যহীন ও পরিবেশবান্ধব সমাজ গঠন করতে হবে -- পরিবেশ উপদেষ্টা
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে বৈষম্যহীন ও পরিবেশ বান্ধব সমাজ গঠন করতে হবে।
- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হা
পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে বৈষম্যহীন ও পরিবেশ বান্ধব সমাজ গঠন করতে হবে। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে কাজ করছে সরকার। জনগণের দাবী যৌক্তিক হলে সরকার মেনে নেয়। আস্থার পরিবেশ সৃষ্টিতে কাজ করা হচ্ছে। বিক্ষোভ না করে সবাই মিলে কাজ করতে হবে। ভূমিদস্যু, পরিবেশ দূষণকারী সবাইকে দমন করতে হবে। প্রকৃতি সংরক্ষণে কাজ করতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে শ্যামলী সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্যামাপূজা ও দীপাবলি-২০২৪ উপলক্ষে ‘বৈষম্যহীন সমাজ ও সর্বজীবের শান্তি কামনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা আরও বলেন, এই সমাজে সকলের সমান অধিকার নিশ্চিত করা হলে সর্বজীবের শান্তি ও সুস্থিতি প্রতিষ্ঠিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই উৎসব আমাদের মনে করিয়ে দেয়, মানবিক মূল্যবোধের মাধ্যমে কেবল বৈষম্য দূর করাই সম্ভব। পরিবেশ রক্ষার জন্য সকল ধর্মের মানুষকে একত্রিত হয়ে কাজ করতে হবে, কেননা প্রকৃতি আমাদের সকলের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রয়াসই একটি সুস্থ ও শান্তিপূর্ণ পৃথিবী গঠনে সহায়তা করতে পারে।
প্রকৌশলী সুধাংশু চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন ডাঃ অসিম কুমার ধর, শ্রী খোকন কুমার শীল, অধ্যাপক অনিল কুমার সরকার, শ্রী ভবেশ চন্দ্র পোদ্দার সাংবাদিক ও লেখক শিব শংকর মোদক এবং পরিবেশবিদ মিহির বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে ধর্মীয় নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বৈষম্যহীন সমাজ গঠনের প্রয়োজনীয়তা এবং সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
Rp / Rp
পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী
একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী