নৈতিকতা ও মূল্যবোধের বিকাশে ধর্মীয় বক্তাদের অসাধারণ ভূমিকা রয়েছে -- ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন ওয়ায়েজ ও ইমামদের ওয়াজ, নসীহত ও উদ্বুদ্ধকরণ বক্তৃতার মাধ্যমে জনগণের মাঝে তাকওয়া, দেশপ্রেম ও আত্মশুদ্ধির চেতনা জাগ্রত হয়। নৈতিকতা ও মূল্যবোধের বিকাশে ধর্মীয় বক্তাদের অসাধারণ ভূমিকা রয়েছে।
আজ দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি) মিলনায়তনে রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সেমিনারে উপদেষ্টা এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, শক্তির উৎস হচ্ছে ঐক্য।
ইসলামী বক্তা ও ইমামেরা পারষ্পরিক ছোটখাটো মতানৈক্য ভুলে গিয়ে একে অপরের কাছাকাছি আসতে পারলে জাতিগঠনে নতুন ইতিহাস তৈরী হতে পারে। তিনি আরো বলেন, ধর্মীয় বক্তারা সামাজিক শক্তির প্রতিভূ। জাতির দুর্দিন ও দুর্বিপাকে ওয়ায়েজ, ইমাম ও আলিমগণ জনগণের পাশে দাঁড়িয়েছেন। এতে জনগণের সাথে তাঁদের সম্পৃক্ততা দিনে দিনে বৃদ্ধি পেয়েছে।
মাওলানা আব্দুল বাসেত খান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে অন্যান্যের মধ্যে মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিল প্রমুখ বক্তৃতা করেন।
Rp / Rp
পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী
একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী