ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

সাবেক এমপি বদির ম্যানেজার জাফর র‍্যাবের হাতে গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১১-২০২৪ দুপুর ১২:৫১

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদির ম্যানেজার ও টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনগত মধ্য রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র‍্যাব।

কক্সবাজার র‍্যাব ১৫ অতিরিক্ত পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার জাফর আহমেদ ইয়াবাসম্রাট খ্যাত সাবেক এমপি আব্দুর রহমান বদির ম্যানেজার ছিলেন এবং তার সব অপকর্মের সঙ্গী ছিলেন। জাফর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি।র‍্যাব সূত্রে জানা গেছে, টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় জাফরকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে জাফর আহমেদের নাম আছে। তালিকায় মাদকের গডফাদার হিসেবে জাফরের দুই ছেলের নামও আছে।

টেকনাফে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে আবদুর রহমান বদিকে প্রধান আসামি করে ৩৩ জনের নামে থানায় একটি মামলা হয়। এ মামলায় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়েছে। কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাত প্রায় ৭০ জনকে আসামি করা হয়।

কক্সবাজার র‍্যাব ১৫ অতিরিক্ত পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান জানান, টেকনাফ উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি বদির ম্যানেজার জাফরকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে গ্রেপ্তার করা হয়। তাকে কক্সবাজারে আনা হচ্ছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Admin / Admin

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ